বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • কক্সবাজারে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার • ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান • মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া • ৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি • ইলন মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলারেও রক্ষা হলো না রিপাবলিকানদের • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ছয় প্রার্থীর বিজয় • পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা • নিউইয়র্কের নির্বাচনী লড়াইয়ে ডেমোক্র্যাটদের জয়জয়কার

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ‘মিথ্যার’ ওপর নির্ভরশীল : বাঘাই

​যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ‘মিথ্যার’ ওপর নির্ভরশীল : বাঘাই

বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নীতি ও মধ্যপ্রাচ্যের বৃহত্তর আঞ্চলিক নীতির তীব্র সমালোচনা করেছেন। এ সময় রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজভ-এর একটি উদ্ধৃতি টেনে আনেন তিনি।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও পররাষ্ট্রনীতি ক্রমেই ‘মিথ্যার’ ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। নিজের বক্তব্যের পক্ষে দস্তয়েভস্কির উপন্যাসের একটি উদ্ধৃতি উল্লেখ করেন ইরানি এই মুখপাত্র।

দস্তয়েভস্কির উদ্ধৃতিটি হলো, ‘যে ব্যক্তি নিজেকে মিথ্যা বলে এবং নিজের বলা মিথ্যাই বিশ্বাস করতে থাকে, একপর্যায়ে সে নিজের ভেতরে কিংবা চারপাশে সত্যকে আর আলাদা করে চিনতে পারে না।’

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে মূলত যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণ ও ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানের প্রতি তীব্র অসন্তোষই প্রকাশ পেয়েছে। 

তার অভিযোগ, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্যের ওপর নির্ভরশীল নীতি শেষ পর্যন্ত বাস্তবতা উপলব্ধির ক্ষেত্রেও সংকট তৈরি করে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz