বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • কক্সবাজারে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার • ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান • মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া • ৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি • ইলন মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলারেও রক্ষা হলো না রিপাবলিকানদের • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ছয় প্রার্থীর বিজয় • পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা • নিউইয়র্কের নির্বাচনী লড়াইয়ে ডেমোক্র্যাটদের জয়জয়কার

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের হরমুজগান প্রদেশের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৪ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।

আইআরজিসি জানিয়েছে, তাদের নতুন উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি বাধা দেওয়ার পর সেটি ধ্বংস করা হয়। ব্যবস্থাটি দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

হরমুজগান এলাকায় সাম্প্রতিক দুটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এর আগে গত মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের আকাশে একই ধরনের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দূরনিয়ন্ত্রিত ড্রোন। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ ও হামলা পরিচালনায় এটি ব্যবহৃত হয়ে আসছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz