বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘চমৎকার’ হয়েছে : নেতানিয়াহু

​ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘চমৎকার’ হয়েছে : নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর এক ভিডিও বার্তায় ওই আলোচনাকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, এই বৈঠক ‘পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—সেই অভিন্ন লক্ষ্য নিশ্চিত করার বোঝাপড়ারই প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল এই বৈঠকে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

এর আগে, হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকটিকে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছিল।

এদিকে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই সফরের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন অধিকারকর্মীরা। সূত্র: আলজাজিরা

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz