বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ইরান-চীন-উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করছে রাশিয়া : জেলেনেস্কি

​ইরান-চীন-উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করছে রাশিয়া : জেলেনেস্কি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাশিয়া ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ২৭ জুলাই (সোমবার) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়া, রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাতে পারে। একই সঙ্গে ইরানও রাশিয়াকে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারে ইউক্রেনের বিরুদ্ধে সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, তেহরান ইতোমধ্যেই রাশিয়াকে অস্ত্র সরবরাহের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়েছে।

তার ভাষ্য, 'আমরা এসব মানুষকে বিশ্বাস করতে পারি না। কারণ একেবারে শুরুতেই, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হলেও, ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছিল।'

তিনি আরও বলেন, 'আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে নতুন কোনো যুদ্ধফ্রন্ট না খুলে। কিন্তু বাস্তবতা হলো, ইরান ও উত্তর কোরিয়া ইতোমধ্যেই আমাদের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ নিয়েছে।'

তবে জেলেনস্কির এসব দাবির বিষয়ে রাশিয়া বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz