শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে: ইরান • সাজেকে ফের গোলাগুলি, এলাকায় আতঙ্ক • ‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’ • ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক • তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে • ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয় : জার্মান চ্যান্সেলর • সৌদির আগুনে প্রাণ হারানো ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে, স্বজনদের অপেক্ষা • তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন • পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন • সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

​তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজা সিটির একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক নারী ও তার তিন মেয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

মঙ্গলবার ভোরে গাজা সিটির দক্ষিণাঞ্চলের আল থালাথিনি স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, অক্টোবর ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তির সময় গাজার ৫৩ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে ইসরায়েলি বাহিনী উপত্যকার ৭০ শতাংশের বেশি অংশ নিয়ন্ত্রণ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে প্রায় প্রতিদিনের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৫৮ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৭৫৬ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় অন্তত ৭৩ হাজার ২৫০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৭৫১ জন আহত হয়েছেন। এছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz