শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইরানের কেশম দ্বীপে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা • চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ • এআইকে বলছেন সব কথা, কিন্তু শুনছে কে • সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ‘আমি ভুল করিলাইছি, আমারে আল্লাহ্‌র ওয়াস্তে মাফ কইরা দেইন’ • প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হার্ডলাইনে ব্রিটিশ সরকার • ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! • মার্কিন সিনেটে ইরান যুদ্ধ বন্ধের বিল প্রত্যাখ্যান • আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন নাজিফা তুষি • স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ৬ শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর গোরস্থান মাঠে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। 

নিহতরা হলেন, মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪) নিহত ছয়জন পরস্পরের আত্মীয়।

এর আগে ৩০ অক্টোবর (শুক্রবার) দুপুরে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বিভিন্ন এলাকা থেকে আসা শৌখিন মৎস্য শিকারিরা বড়শি দিয়ে মাছ শিকার করতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, সরকারের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ৫০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz