শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইরানের কেশম দ্বীপে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা • চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ • এআইকে বলছেন সব কথা, কিন্তু শুনছে কে • সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ‘আমি ভুল করিলাইছি, আমারে আল্লাহ্‌র ওয়াস্তে মাফ কইরা দেইন’ • প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হার্ডলাইনে ব্রিটিশ সরকার • ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! • মার্কিন সিনেটে ইরান যুদ্ধ বন্ধের বিল প্রত্যাখ্যান • আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন নাজিফা তুষি • স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাহসিফের আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে তোলা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন। এ ঘটনায় তাহসিফের আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিহত তাহসিফের বাবা সাংবাদিকদের জানান, ছেলের এমন মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল দিনভর ঘটনাস্থল পরিদর্শন শেষে মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয় তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলও। এ সময় দীপ জানান, ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তাহসিফ।

২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই ফ্লাইট লেফটেন্যান্ট।

এদিকে, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, দেশবাসীর মতো রাওয়ার সাবেক সেনা কর্মকর্তারাও চান, প্রকৃত সত্য দ্রুত উদ্‌ঘাটিত হোক।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz