বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জীবনযাত্রার ব্যয়  কতটা প্রভাব ফেলল ভোটে • নিউইয়র্ক স্টেটে পার্ক রেঞ্জার পদে নিয়োগ, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত • স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস, সামনে কঠিন চ্যালেঞ্জ • ভোটাররা ট্রাম্প, অর্থনীতি নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট • যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স • নিউইয়র্ক ম্যারাথনে ফিনিশিং লাইনের দুই মাইল আগে তরুণীর মৃত্যু • ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ও বাস্তবায়নের চিত্র • মার্কিন কংগ্রেসে সেনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা • ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মার্কিনিদের ট্যাক্সের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচকদের চুপ করাচ্ছে ইসরায়েল : আরাঘচি

মার্কিনিদের ট্যাক্সের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচকদের চুপ করাচ্ছে ইসরায়েল : আরাঘচি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেছেন, মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলের সমালোচকদের দমন করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ইঙ্গিত করে আরাগচি বলেন, বিদেশি প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কিন্তু এমন এক সময়ে ইসরায়েলের ব্যাপক প্রভাব বিস্তারের বিষয়টি কীভাবে দেখা হচ্ছে, যেখানে দেশটি যুক্তরাষ্ট্র প্রশাসনকে ‘জেতা সম্ভব নয়’ এমন একটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে?

ইরানের এই শীর্ষ কূটনীতিক ‘টাইম’ ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন। ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল ইসরায়েলের একটি প্রভাব বিস্তারকারী প্রচারণা পরিচালনা করছেন, যার লক্ষ্য ট্রাম্পপন্থী ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) সমর্থকগোষ্ঠী।

আরাঘচি আরও অভিযোগ করেন, 'এর চেয়েও খারাপ বিষয় হলো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে দেশটির সমালোচকদের নীরব করার চেষ্টা করছে।" বলেন, এসব বিষয় শিগগিরই প্রকাশ পাবে।

তবে আরাঘচির এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz