বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ও বাস্তবায়নের চিত্র • মার্কিন কংগ্রেসে সেনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা • ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক • এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ • কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন • শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু • ‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’ • চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের • প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মার্কিন ঘাঁটি ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন ঘাঁটি ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহর থেকে তোলা এই ছবিতে কাফার তিবনিত গ্রামে ইসরায়েলি-নিয়ন্ত্রিত একটি বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি : এএফপি

বিজ্ঞাপন
বাহরাইনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ ১৪ জুলাই (মঙ্গলবার) পারস্য উপসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটিতে আকস্মিক বিমান হামলার সাইরেন বেজে ওঠলে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় সরকার। খবর এএফপির। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি রেভল্যুশনারি গার্ডসের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত বেশ কয়েকটি সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে অবস্থিত একাধিক অস্ত্র সহায়তা গুদাম, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ও সেখানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর একটি আবাসিক ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বাহরাইন সরকার বা মার্কিন পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz