বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ • বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর • হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম • আবাসনের দাবিতে ধর্মঘট স্পেনে, অংশ নিলো লাখ লাখ মানুষ • হবিগঞ্জে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ • এ মাটি শেখ হাসিনার জন্য আর হবে না: এনসিপি নেত্রী মিতু • পোশাকশ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ • বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি:  চলতি মাসেই যাচ্ছেন ১১২ জন • মোবাইল কোর্টের কার্যক্রম ভিডিও ধারণে মিডিয়া সেল গঠনের নির্দেশ • কুষ্টিয়ায় নাশকতার আগুনে পুড়ল এনসিপির এমপি নুসরাতের বাড়ি

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হবিগঞ্জে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

নিহতদের মধ্যে মো. জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। অপর নিহত মজনু মিয়ার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz