রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রকাশিত হলো শিব্বীর আহমেদের সচিত্র ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’ • বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ব্রাজিলের আমেলি • মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা • পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল • হত্যার অভিযোগে যুবকের জেল, ৭ বছর পর জীবিত উদ্ধার নারী • মুক্তি পেলেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি • অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু • বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি • গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্রকাশিত হলো শিব্বীর আহমেদের সচিত্র ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’

প্রকাশিত হলো শিব্বীর আহমেদের সচিত্র ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’

শিব্বীর আহমেদের সচিত্র ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’-এর প্রচ্ছদ।

বিজ্ঞাপন
বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শিশুসাহিত্যিক শিব্বীর আহমেদের নতুন সচিত্র শিশুতোষ ইংরেজি গল্পের বই ‘The Elephant’s New Shoes’ প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ রঙিন ও দৃষ্টিনন্দন অলংকরণে সমৃদ্ধ এই বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্বয় প্রকাশ’। বইটির আনুষ্ঠানিক প্রথম প্রকাশকাল ‘ফেব্রুয়ারি ২০২৭’ (অমর একুশে বইমেলা ২০২৭ উপলক্ষে) নির্ধারিত থাকলেও, এর আগেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বইমেলায় প্রদর্শনের জন্য বইটি আলোর মুখ দেখেছে এবং প্রবাসী পাঠক ও শিশুদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বইটির প্রচ্ছদ ও ভেতরের মনোরম অলংকরণ করেছেন লেখক শিব্বীর আহমেদ নিজেই। শিশুদের কল্পনাশক্তি, কৌতূহল, দয়া এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলার লক্ষ্যে লেখা এই গল্পের মূল বার্তা হলো—‘প্রত্যেকের মাঝেই বিশেষ কিছু দেওয়ার মতো গুণ বা সামর্থ্য রয়েছে’। চমৎকার সব রঙিন ছবি ও মজাদার গল্পের গাঁথুনি ছোটদের বিনোদনের পাশাপাশি ইতিবাচক মানসিকতা গঠনে সহায়তা করবে।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত শিব্বীর আহমেদ শিশুসাহিত্যে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান—অন্বয় প্রকাশ, অনন্যা, নালন্দা, বাংলাপ্রকাশ ও সময় প্রকাশন থেকে তাঁর পঞ্চাশোর্ধ বই প্রকাশিত হয়েছে। শিশুদের জন্য লেখা তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে—ছড়া-ছবির বই ‘ধামিয়ান’ এবং গল্পের ছবির বই ‘ভয়ানক ধামি’ ও ‘ধামি করবে বিয়ে’।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘গ্রাফিক্স ওয়ার্ল্ড’ থেকে মুদ্রিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ মার্কিন ডলার। আন্তর্জাতিক পরিমণ্ডলে বইটি সহজলভ্য করতে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ভারতের প্রখ্যাত পরিবেশকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র: মুক্তধারা (জ্যাকসন হাইটস, নিউইয়র্ক), কানাডা: বাংলা মিডিয়া (টরন্টো) ভারত: বিশ্ববঙ্গীয় প্রকাশন ও নয়া উদ্যোগ (কলকাতা) এবং ডি কে বুক এজেন্সিজ প্রা. লি. (নয়াদিল্লি)। বাংলাদেশ ও প্রবাসের শিশুসাহিত্য অঙ্গনে শিব্বীর আহমেদের এই নতুন সংযোজন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষী ও ইংরেজিভাষী শিশুদের কাছে সমানভাবে সমাদৃত হবে বলে আশা করছেন প্রকাশক ও সংশ্লিষ্টরা।

ঠিকানা/শই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz