মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬ হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী • দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করতে পারেন: জামায়াত • বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী • এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২ • টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে? • মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা • এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? • ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ • অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজই শেষ লিটনের

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজই শেষ লিটনের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
টস করার সময়ই সন্দেহটা তৈরি হয়েছিল। লিটন দাসের পরিবর্তে টস করতে আসেন তাওহীদ হৃদয়। পরে শোনা যায় চোটের কারণে এই ম্যাচ খেলা হচ্ছে না লিটনের। এবার অধিনায়ককে নিয়ে আরও বড় দুঃসংবাদ দিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ নয়, চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন। এক ভিডিও বার্তায় বায়েজেদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বায়েজেদুল বলেন, ‘লিটন ব্যথার কথা জানানোর পর গতকাল আমরা এমআরআই করিয়েছি। এমআরআইয়ের রিপোর্টে জানা গেছে, তার ডান হিপ জয়েন্টে কিছুটা সমস্যা আছে। তার পরও আজ লিটন ফিটনেস টেস্টে চেষ্টা করেছিল, দেখা যাক পারা যায় কি না। কিন্তু সে আমাদের প্রত্যাশিত ফিটনেসের মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হওয়ার কথা ছিল। তার অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সিরিজে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল হবে ২৩ অক্টোবর।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz