মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স • সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি • ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া • সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস • ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন • এবার সরাসরি ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান • ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের, বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন • এনওয়াইপিডির স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ বিলুপ্ত ঘোষণা মেয়র মামদানির • ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এআই নিয়ে সর্তক করলেন বিল গেটস, আসছে বড় বিপর্যয়!

এআই নিয়ে সর্তক করলেন বিল গেটস, আসছে বড় বিপর্যয়!

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

তার মতে, এআইয়ের কারণে চাকরির বাজারে বড় পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রাও বদলে যেতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের ফলে কেউ লাভবান হবেন, আবার কেউ ক্ষতিগ্রস্ত হবেন। এই পরিবর্তনের মধ্য দিয়ে সমাজকে দীর্ঘ সময় অস্থিরতা সামলাতে হতে পারে।

এই রূপান্তরকাল প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে বলে তিনি মনে করেন। গেটস বলেন, তবে এটি নিশ্চিত কোনো পূর্বাভাস নয়। প্রযুক্তির অগ্রগতি এবং এর বিকাশের গতি নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ওপর সময়কাল কমবেশি হতে পারে।

তার মতে, এআই ও মানুষের মতো দেখতে রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে যন্ত্রই বাড়ি নির্মাণ, খাদ্য উৎপাদন এমনকি অস্ত্রোপচারের মতো অনেক কাজ করতে পারবে। এতে পণ্য ও সেবার ঘাটতি কমতে পারে। তবে শিশুর যত্ন, রান্না, শিল্পকলা ও খেলাধুলার মতো কিছু কাজ মানুষ নিজেরাই করতে চাইতে পারে।

স্বাস্থ্যসেবা ও কৃষিতে এআইয়ের সম্ভাব্য সুফলের কথা উল্লেখ করলেও গেটস বলেন, প্রযুক্তিটির দ্রুত বিকাশ মোকাবিলায় সরকার ও সমাজ এখনও যথেষ্ট প্রস্তুত নয়। সাইবার হামলা ও জীববৈজ্ঞানিক হুমকি ঠেকাতে সরকারি নজরদারি এবং প্রযুক্তিগত সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, এআইয়ের ঝুঁকি সামলানোর দায়িত্ব শুধু প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ছেড়ে দেওয়া যায় না।

গেটস সতর্ক করে বলেন, সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও এআইয়ের বিকাশ মানব ইতিহাসের অন্যতম বড় পরিবর্তন ও অস্থিরতার সময় তৈরি করতে পারে। তবে এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। সূত্র: আনাদোলু

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz