বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ • বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর • হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম • আবাসনের দাবিতে ধর্মঘট স্পেনে, অংশ নিলো লাখ লাখ মানুষ • হবিগঞ্জে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ • এ মাটি শেখ হাসিনার জন্য আর হবে না: এনসিপি নেত্রী মিতু • পোশাকশ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ • বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি:  চলতি মাসেই যাচ্ছেন ১১২ জন • মোবাইল কোর্টের কার্যক্রম ভিডিও ধারণে মিডিয়া সেল গঠনের নির্দেশ • কুষ্টিয়ায় নাশকতার আগুনে পুড়ল এনসিপির এমপি নুসরাতের বাড়ি

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এক হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

এক হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দর্শকদের মনোযোগ আকর্ষণের তীব্র প্রতিযোগিতা এবং ইউটিউব ও অন্যান্য ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বীদের চাপে পড়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর ৬ শতাংশ বা প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা। 

১৪ অক্টোবর (বুধবার) প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী (কো-সিইও) গ্রেগ পিটার্স এবং টেড সারান্ডোস কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানান যে, এই ছাঁটাইয়ের বড় অংশটি হবে নেটফ্লিক্সের প্রোডাক্ট, টেক, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্সেস বা মানবসম্পদ বিভাগে। 

ওই স্মারকে তারা উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য—বিশ্বকে বিনোদন দেওয়া। তাই খুবই উচ্চাভিলাষী এবং তা বাস্তবায়নের জন্য আমাদের কর্মী ও সম্পদের অগ্রাধিকার নির্ধারণে কঠোর হওয়া প্রয়োজন।’ 

তারা আরও যোগ করেন, ‘আমাদের ব্যবসা শক্তিশালী ও ক্রমবর্ধমান রয়েছে এবং আমরা আমাদের পূর্ণাঙ্গ বছরের লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথেই আছি।’

চলতি বছরে এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ারের দর প্রায় ২৫ শতাংশ পতন হলেও, ১৪ অক্টোবর (বুধবার) তা শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটিতে প্রায় ১৬ হাজার কর্মী কর্মরত ছিলেন। 

এর আগে ২০২২ সালে হঠাৎ গ্রাহকসংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে দুই দফায় প্রায় সাড়ে চারশো কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।  

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz