সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জাগরূক শহীদ মিনার

রফিকুল নাজিম | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:০২
জাগরূক শহীদ মিনার
বিজ্ঞাপন
কোনো কিছু কেনার জন্য সুতীব্র আকাক্সক্ষা দরকার
কেনার জন্য সামর্থ্য থাকা বড্ড প্রয়োজন,
তাহলেই কেনা যায় চাহিত সেই পণ্য ও তার উপযোগ।
আমাদের বাপ-দাদাদেরও কেনার সুতীব্র আকাক্সক্ষা ছিল
হৃষ্টপুষ্ট সামর্থ্যও ছিল।

বায়ান্নর সেই ফাগুন দুপুরে
হাট বসেছিল ঢাকার রাজপথে,
কোকিল শিমুলের ডালে বসে বর্ণমালার গান ধরেছিল
বুকের তাজা রক্ত ঢেলে কতিপয় সামর্থ্যবান ছেলে
সেই দিন চড়া দামে কিনেছিল ‘মাগো’ ডাকার উপযোগ।
বিশ্বাস হচ্ছে না তো?
তাহলে দেখো- কেনাবেচার সেই হাটের স্মারক দলিল
চিরজাগ্রত শহীদ মিনার।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz