সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শাহ্ মোহাম্মদ ফাহিমের ২টি কবিতা

শাহ্ মোহাম্মদ ফাহিম | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫৬
শাহ্ মোহাম্মদ ফাহিমের ২টি কবিতা
বিজ্ঞাপন
১. শৈশব
উঠানের দখিন কোণে জমা রাখা
আমাদের অতীত দৃশ্যকল্প;
পুরোনো স্মৃতির বুক পিষে কবেই
ওখানে দাঁড়িয়েছে ইটের দালান,
গুপ্তধনের মতো আমরা এদিক-সেদিক
খুঁজে ফিরি হারানো শৈশব।

বালিকার আলতো হাত ফসকে
উড়ে যাওয়া প্রজাপতির মতো
আমাদের অজান্তেই কখন
হারিয়ে যায় শৈশবের বিরল চিত্রকল্প,
রূপকথার কাঁথা মোড়ানো
ফেলে আসা নাটাই-ঘুড়ি।

আমরা তা বুঝি না
বুঝি না বলেই
আর ফিরে পাব না জেনেও
আমরা হাতড়ে বেড়াই
পূর্ণ চাঁদ, জোছনাভরা উঠান,
শেষ রাতের বৃষ্টিতে মায়ের ওম।

আমাদের কল্পনায় স্মৃতির শৈশব
শিশুই রয়ে যায়।

২. প্রতীক্ষা
রেখে যাচ্ছি কেবল প্রতীক্ষা;
প্রতীক্ষা মানে তো জননীর দু’চোখ
পাতে ভাত বেড়ে বসে থাকা অলস দ্বিপ্রহর,
শেষ বিকালের খুনসুটিতে বোনের আবদার,
মেহেদিরাঙা হাত কপালে ধরে
নিষ্পলক প্রেয়সীর অপেক্ষার প্রহর।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz