সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এখন তুমি কেমন আছ

সুব্রত চৌধুরী | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৪৩
এখন তুমি কেমন আছ
বিজ্ঞাপন
এখন তুমি কেমন আছ কানে শোভে ঝুমকো দুলে
এখনো কি বায়না ধরো তেঁতুল আচার কাঁচা কুলে?
এখনো কি আঁকো বুঝি হিজিবিজি মনের খাতায়
স্বপ্নগুলো করে খেলা কাজল কালো চোখের পাতায়?

এখনো কি ছন্দে মাতো আলতা পায়ে রুপোর মলে
তা ধিন তা ধিন ঘুরে বেড়াও বৈঁচি ফুলের মালা গলে?
এখনো কি খুকির মতো করো তুমি নিত‍্য বায়না
শিল্পকলায় নাটক দেখো গলায় পরে মাটির গয়না?

এখনো কি খুনসুটিতে মেতে ওঠো দারুণ সুখে
অভিমানের লোনা জলে ব‍্যথার ঊর্মি ওঠে বুকে?
এখনো কি তারা গোনো জোসনা রাতে ঘরের দাওয়ায়
চোখের পাতায় কাঁপন লাগে ঝিরিঝিরি ঠান্ডা হাওয়ায়?

এখনো কি সইয়ের সাথে মজা করে আচার খাও
ইলশে গুঁড়ি বিষ্টিতে কি দু’হাত মেলে ভিজতে যাও?
এখনো কি গুনগুন করো জুনি পোকার গানের সুরে
রুপোর সিকি ঝিকিমিকি মনটা হারায় অচিনপুরে?
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz