সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আমরা বায়ান্নর শহীদ

এম আবু বকর সিদ্দিক | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫২
আমরা বায়ান্নর শহীদ
বিজ্ঞাপন
অ আ ক খ বর্ণমালা দিয়ে যারা শব্দ গড়ছ,
কবিতার চরণ তৈরি করছ,
প্রিয়জনের সাথে মনের মাধুরী মিশিয়ে কথা বলছ,
স্রষ্টার কাছে বিনীত বদনে আকুতি-মিনতি করছ।

তাদেরকে বলছি,
বাংলা বর্ণগুলোর সাথে নাসিকা মিশিয়ে
ঘ্রাণ নিয়ে দেখো, ওদের গায়ে লেগে আছে ভাষাশহীদদের তাজা রক্তের গন্ধ।

বর্ণগুলোর পাশে কান পেতে দাও,
শুনতে পাবে, রাজপথে স্লোগানরত ছাত্রদের ওপর ছোড়া গুলির গুড়ুম গুড়ুম শব্দ।

আমরা বায়ান্নর শহীদ,
আমাদের জীবনের বিনিময়ে তোমাদের জন্য এনেছি, অ আ ই ঈ, ক খ গ ঘ ঙ।
স্বৈরশাসকদের ছোবল থেকে কেড়ে এনেছি মাতৃভাষা, আমরি বাংলা ভাষা।

অধিকার আদায়ের সংগ্রামে যারা অনড়, যারা আপসহীন, তাদের জন্য আমরা চির অনুপ্রেরণা।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz