সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফাগুনের বিলাপ

নন্দিনী মুস্তাফী | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:০১
ফাগুনের বিলাপ
বিজ্ঞাপন
একচল্লিশ বছর চলে গেল,
নীরব সম্মতিতেই যেন ভুলে যাই
আমাতে তোমাতে না-বলা অজস্র কথা।
অনিকেত! তাই কি তুমি জেগে আছ অপলকে?
নিদারুণ নির্মম হয়ে?

কালচে রক্তাক্ত রংহীন গন্ধবিহীন
ভালোবাসা বিমুখ অপ্রেমের
অজস্র গোলাপের শুকনো পাপড়িগুলো
তবুও যাই ছড়িয়ে-ছিটিয়ে,
ফেলে আসা পথের পাশে
দীর্ঘশ্বাসের করুণ ক্রন্দনের ক্রোড়ে।

কোজাগরী রাত তবুও জেগে রয়
পথের বিষণ্ন ধুলোর মতো একেবারেই
উড়ে যায় যেন! কেবলই
না-পাওয়া ভালোবাসার গল্পগুলো
অপেক্ষায় থাকে পয়লা ফাল্গুনের তরে।

লাল চেলিতে অপূর্ব সময়ের কাছে
সমর্পিতা কিশোরীর দুরুদুরু বুকের
উথাল ফাগুনের বর্ণচ্ছটা অনুরণ,
সুখোভ এক চিলতে মেঘের ভেলায়
পরস্পরের দু’খানা হাতের অটুট বন্ধন।

অবশেষে কোনো একদিন যেন ইচ্ছে করেই
সমস্ত দায়বদ্ধতা আর হৃদয়ের অলিন্দ থেকে
মুছে ফেলেছ শ্লেটের সাজানো অক্ষরগুলো
যেন অনেকটা খেরো খাতার মতোই,
ভুলে গেছ যেন সব নিয়ম করেই
প্রকৃতিই যেন দিয়েছে বদলে ইচ্ছে মতন!

অথবা;
নাকি তুমিই চেয়েছ!
বন্ধনের আগল টেনে ছিঁড়ে,
খুঁড়ে খুঁড়ে উগলে ফেলে দিয়ে
কফিনের শেষ পেরেকটা ঠুকেছ
নির্দয় নির্মম করে।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz