সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

তোমাকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই

শামস চৌধুরী রুশো | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৪১
তোমাকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই
বিজ্ঞাপন
তোমাকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই
সুগন্ধি গোলাপ, গোলাপগুচ্ছ কিংবা গোটা একটা বাগান
সবই দেওয়া হয়ে গেছে।
জুঁই-চামেলি-গন্ধরাজসহ প্রতিটি ফুল তোমার নির্মল স্পর্শের কথা বলে।

পৃথিবীর এত এত লোভনীয় জিনিস-
দামি দামি প্রসাধনী, সুউচ্চ অট্টালিকা, টাকা-কড়ি, জমি-জিরাত
কিছুই তোমাকে টানে না।

আমাদের ঘরে একাধিক থালা-বাটি
তবুও আমরা এক থালাতেই খাই
পাশাপাশি দুটি বালিশ
তবুও এক বালিশেই মাথা রাখি, ঘুমাই
তাল মিলিয়ে শ্বাস নিতে নিতে আর শ্বাস ফেলতে ফেলতে
আমার হৃদয় সঞ্চারিত হয় তোমার হৃদয়ে।
সর্বসাকল্যে এইটুকু ছিল আমার, সেটিও তোমাকে দিলাম।

এখন তোমাকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz