সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হ্যালুসিনেশন

জেবুন্নেছা জোৎস্না | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:২৪
হ্যালুসিনেশন
বিজ্ঞাপন
ঘুম ভেঙে গেল কারও ব্যথার কান্নায়
নির্জন ঘরেতে কষ্ট রাত্রি শূন্যতায়
অশরীরী সে নারীর আত্মার চিৎকারে
সফেদ মেঘের গায়ে পার্পল জখম

হ্যালুসিনেশনে শুনি-অন্ধ বাবা ভাঙ্গা
পৃথিবীর ভবিষ্যৎ-নির্ভুল বাতলায়-
পীতাভ হলুদ রাত্রি কুয়াশা-বরফে
লালাভ আঙুল যেন অশ্বত্থের ঝুরি
নেমে গেছে শতাব্দীর অন্তর্বাস খুলে-

শরীরের ত্বক খসে পুঁজের ভান্ডারে
মৃত মানুষ গলির আনাচ-কানাচে-
চিরহরিৎ বৃক্ষরা পাতা না ঝরিয়ে
বনভূমি ছেড়ে যাবে উষ্ণতার খোঁজে

সূর্যটা শীতল হবে- সব ঘর শূন্য
মানুষের দেওয়া ক্ষত পৃথিবী নিঃশব্দে
ঠিকঠাক সারাবে; আমি শুধু কোনো রাতে
অযথা এলিয়েনের ঘুমটা ভাঙাব
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz