সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বলা হয়নি

মোহাম্মদ কে আহমেদ | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:১৪
বলা হয়নি
বিজ্ঞাপন
বলা হয়নি তুমিও বলোনি
দুজনে বুঝেছি বেশ
এত দিন পর পেছনে তাকালে
শুনি হৃদয়ের রেশ।
যেকোনো কথায় হাসতে তুমি
আমি উঠতাম কেঁপে
ভাব বিনিময় সমানে হতো
কথা হতো শুধু মেপে।
তোমার চোখেতে সাগর ছিল
আকাশে তারার মেলা
তারাদের মাঝে খুঁজেছি তোমায়
খুঁজে খুঁজে দিশেহারা।
গজেন্দ্র কুমার সুনীল আজাদ
পড়েছি তোমার কাছে
তোমার কথারা কবিতা হয়ে
হৃদয়েতে জমে আছে।
হঠাৎ তোমার বিয়ে হয়ে গেল
পড়া পড়া হলো শেষ
তুমিও বোঝোনি আমিও বুঝিনি
কী যে ছিল অবশেষ।
এখন বুঝেছি মরমে মরমে
কী যে ছিল শুধু বাকি
আশপাশ দিয়ে হেঁটেছি দুজনে
মনকে দিয়েছি ফাঁকি।
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz