সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যেখানে দূরত্বের দৌরাত্ম্য নেই

সৈয়দ মামুনুর রশীদ | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০০:৫৩
যেখানে দূরত্বের দৌরাত্ম্য নেই
বিজ্ঞাপন
মাকে ঘিরে যে আরেক মা সব স্বপ্নজুড়ে,
ছুটির অবকাশে তাঁকেও দেখতে গিয়েছিলাম।
বার্ধক্যের শীর্ণ বেদনাসিক্ত অকুণ্ঠ ভালোবাসায়
দীপ্তমান অভিব্যক্তি বক্ষ্যমাণ সময়ের স্রোতে
আমার অবয়বে মাটি ও পানির মতো অবিচ্ছেদ্য।

বার্ধক্যের জটিলতায় জীবনের শেষাংশে তুমি এখন,
অবশিষ্ট দিনগুলোর যবনিকাপাত হলে তুমি থাকবে না,
স্নেহশীল শীতল হাত রাখবে না এই ললাটে আর,
যেখানে থাকে স্পর্শকাতর নিরাময় উৎকর্ষ।
তোমার মায়াময় দৃষ্টির অন্তরে আমি প্রতীয়মান প্রতিচ্ছবি
যত্নশীল ভালো লাগার ফ্রেমে আবদ্ধ।
আকাশের মতো নির্বিকার হয়েও আচ্ছাদিত করে রাখো
মেঘের মতো, বৃষ্টির মতো, আলোকিত উজ্জ্বলতায়,
অপলক দৃষ্টিপটে যেখানে দূরত্বের দৌরাত্ম্য নেই।

যে জননী অবনীতে মায়েরও ‘মা’ বলে সম্বোধিত
সেখানে প্রেমময় জলধির ঢেউ অশান্ত হলেও
উভ্রান্ত হয় না বিভ্রান্ত অনুরাগের বিরাজমান বিরাগে।
মা! সময় ফুরালে চলে যাবে জানি অব্যক্ত আক্ষেপে,
রেখে যাবে আমাকে মৃত্তিকার ওপর সেই মায়ের কোলে
যে তোমার আমার সবার মা বলে জানি।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz