সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

একুশ আমার

আসাদুজ্জামান খান মুকুল | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০০:৪৫
একুশ আমার
বিজ্ঞাপন
একুশ মানেই অজর অমর একুশ আমার প্রাণ,
দেশের দামাল একুশ দিয়েই রাখল ভাষার মান।
একুশ আমার ভাষার প্রতীক একুশ আনছে দেশ,
একুশ মায়ের বুকের দহন যার কাটে নাই রেশ!

একুশ দেশের মানুষজনের শ্রদ্ধায় পূর্ণ দিন,
স্মৃতির স্তম্ভে ফুল দিয়ে তাই শোধ করি তার ঋণ!
একুশ শেখায় শক্ত হাতেই শত্রু রোখার পণ,
একুশ দিয়েই পেলাম আমরা মাতৃভাষার ধন।

একুশ আমার মায়ের মুখের মিষ্টি মধুর হাসি,
একুশ দ্বারাই মায়ের আদর পাই আজ রাশি রাশি।
একুশ আমার মনের চেতন দীপ্ত মুক্ত প্রাণ,
তাঁর কৃপাতেই কবিগণ আজ লিখেন কাব্য-গান।

একুশ দিয়েই বাংলা ভাষায় নিপুণ জীবন গড়া,
বাঙালিদের প্রশংসা আজ বিশ্বভুবন ভরা।
রফিক শফিক জব্বার আর বরকত দিল প্রাণ,
একুশের গান গেয়ে বাঙ্গাল রাখছে মায়ের মান!
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz