মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত’ • শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্ট ঢুকে পড়লে দায় সরকারের : নাহিদ ইসলাম • বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি • মধ্যবর্তী নির্বাচন : ফলাফল মেনে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি নেই সন্দেহপ্রবণ ট্রাম্পের • প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবনযাপন সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি • দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর • পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট পড়েছে ৫ কোটি ৮৭ লাখ • দেশে ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি • যুক্তরাষ্ট্রের নির্বাচনের ওপর ভিত্তি করে নীতি নির্ধারণ করে না ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্ট ঢুকে পড়লে দায় সরকারের : নাহিদ ইসলাম

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্ট ঢুকে পড়লে দায় সরকারের : নাহিদ ইসলাম

ছবি ; সংগৃহীত

বিজ্ঞাপন
সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে। শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে তার দায় সরকারকেই নিতে হবে— এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩ নভেম্বর (মঙ্গলবার) পাবনায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে মতবিনিময় সভার পূর্বে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও এখন কেন বিএনপি তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্ন তুলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। সঠিক সময়ে উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে।'

সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, 'সরকার গত ৮ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। দফায় দফায় এলপিজি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। এই সরকারের উপর জনগণের আর আস্থা নেই।'

তিনি বলেন, 'সরকারের নৈরাজ্য, ব্যর্থতা, গণবিরোধী নীতির বিরুদ্ধে আমরা কর্মসূচি পালন করছি। আমরা জনগণকে আহ্বান করবো আপনারা রাজপথে নামুন। কারণ রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে। এছাড়া সরকারকে শায়েস্তা করতে আর কোনো উপায় নেই।'

ডিসেম্বর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'সরকারের যে ব্যর্থতা যে পারফরমেন্স সেইটার ওপরে আস্থা নেই, তাই ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে এবং সরকার আর আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এইটা এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।'

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ জেলার এনসিপি ও অঙ্গসংগঠনের নেতারা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz