বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• গুপ্ত খেলার জম্পেশ শো • ইসরায়েলে ক্ষমতার লড়াইয়ে ঝুলছে সমীকরণ • লন্ডনে সংবাদ সম্মেলনে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা • অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে আইরিন খান • ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা : প্রধানমন্ত্রী • ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে? • বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর • মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন • যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত • আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

গণভোটের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে : গোলাম পরওয়ার

গণভোটের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে : গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কোনো সংশোধন নয়, গণভোটের রায়ের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে। এটা না মানলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১১ অক্টোবর (রবিবার) যশোরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তৃতীয় দফার লং মার্চ সফল করতে আজ যশোরে খুলনা বিভাগের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও সরকারের ভূমিকার সমালোচনা করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, আইনি পদ্ধতি ও গণভোটের রায় এড়িয়ে একদলীয়ভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণ মেনে নেবে না।

লং মার্চ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের পক্ষে জনমত গড়তে চান তারা।

আইনশৃঙ্খলা নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে পুলিশকে একা চলাফেরা করতে নিষেধ করতে হচ্ছে।

দফায় দফায় জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বাড়ানোরও সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কারণে সবকিছু লাগামহীন হয়ে পড়েছে।

সরকারের বিরুদ্ধে দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগও তোলেন এই জামায়াতনেতা। তিনি বলেন, সারের ডিলারশিপ ও দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে।

আগামী ৩১ অক্টোবর শনিবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে তৃতীয় দফার লং মার্চ শুরু হবে। কর্মসূচি খুলনা ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় শেষ হবে। সংবাদ সম্মেলনে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন ও যশোর জেলা কমিটির আমির সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz