মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী • তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন চিন্তাভাবনা কেন? • কনি আইল্যান্ডে ‘কস্ট অব লিভিং ক্ল্যাসিক’ ফুটবল টুর্নামেন্ট • নিউইয়র্ক সিটির ৩ হাজার গাড়িতে থাকবে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি • স্ন্যাপ ও মেডিকেইড সুবিধা ধরে রাখতে নিউইয়র্ক সিটির নতুন ওয়েবসাইট • ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না : রাশিয়া • জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি • যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের • তীব্র সমালোচনার মুখে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর • টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব তাদেরই দেওয়া হবে, যারা তা করতে পারবে। ৪ অক্টোবর (রবিবার) রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত বলেও মন্তব্য করেন তিনি।

বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ তুলে তিনি বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা ‘মিথ্যা’। তার দাবি, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি। তাকে ঘিরে আনা অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’ বলেও মন্তব্য করেন তিনি।

আখতারুজ্জামানকে শুধু জামায়াতে ইসলামী নয়, সারাদেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবেও উল্লেখ করেন জামায়াত আমির। এ ঘটনাকে দেশবাসী ও প্রবাসীদের হালকাভাবে না নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, একটি মেডিকেল প্রতিষ্ঠানে মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

শফিকুর রহমান আরও বলেন, জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একজনকে সংসদ সদস্য হিসেবে পদত্যাগ করানো হয়েছে। তবে তিনি দল থেকে পদত্যাগ করেননি এবং তাকে হাতকড়া পরানো হয়নি বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

আখতারুজ্জামানের হাতকড়া পরানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তিনি (আখতারুজ্জামান) বলেছেন, ও ডিবি ভাই, আমাকে হাতকড়া পরান। সালাহউদ্দিন সাহেবের ইচ্ছা শতভাগ পূরণ হোক।’

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের টাকা ঘাটে ঘাটে, স্থানে স্থানে চুরি করা হলে আমরা আর বসে থাকব না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা ডেঙ্গুকে মহামারির মতো দেখছি। এ কারণেই ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নেওয়া হয়েছে এবং এ রোগ প্রতিরোধে আমরা ভূমিকা রাখব।

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব।’ জনগণ যে সরকারের কাছে শান্তিতে ঘুমাতে পারে না, সেই সরকারের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। দায়িত্ব পালনে সক্ষমদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথাও বলেন জামায়াত আমির।

তিনি অভিযোগ করেন, সরকার নিজেরাও কিছু করবে না, আবার তাদেরও কিছু করতে দেবে না।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz