মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া • অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব • আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী • যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের • বিন্দুমাত্র ঝুঁকি দেখলেও শেখ হাসিনা ফিরবেন না : আমজনতার তারেক • দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি • গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের • পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫ • এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং • ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে

জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

৩ অক্টোবর (শনিবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম জামায়াত নেতা আখতারুজ্জামানকে হাজির করে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এজাহার থেকে জানা গেছে, চাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন।

এজাহারে আরও বলা করা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুঁড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর মেজর (অব.) আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz