শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না : ইয়ার লাপিদ • প্রধানমন্ত্রীর জাপান সফরে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত হয়েছে : হুমায়ুন কবির • কিছু লোকের ধাওয়ায় তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেয় : পিবিআইকে দ্বীপ • ইরানে হামলার প্রস্তুতি জোরালো, ইসরায়েলে মার্কিন বিমানের বহর • এক শর্তে জয়া আহসানের সঙ্গে কফি খাওয়ার সুযোগ • ওরেগনে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩ • ফাইনালে হেরে বিশ্বকাপে ১৩০তম হলো বাংলাদেশ • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ • প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি • প্রতিদিনের যে ৫ অভ্যাস নীরবে আপনার লিভারের ক্ষতি করছে

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলেই দুই পক্ষের হাতাহাতি

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলেই দুই পক্ষের হাতাহাতি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলেই দুই পক্ষের মধ্যে ঘটেছে হাতাহাতির ঘটনা। তবে তাৎক্ষণিকভাবে হাতাহাতিতে জড়িত কারও পরিচয় জানা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উপলক্ষে আয়োজিত নির্বাচনী কার্যক্রম চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক পক্ষকে অপর পক্ষের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করতে দেখা যায় ছাত্রশক্তির নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে।

হাতাহাতিতে কারা জড়িয়েছে, জানতে চাইলে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম বলেন, ‘এটা ঠিক জানা নেই। কোনো এক ইউনিটের কর্মী হয়তো।’

কাউন্সিলে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান রিপন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz