শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’ • ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক • তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে • ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয় : জার্মান চ্যান্সেলর • সৌদির আগুনে প্রাণ হারানো ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে, স্বজনদের অপেক্ষা • তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন • পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন • সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী • জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব • এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আজ ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা পৃথকভাবে শ্রদ্ধা জানান।

পরে প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে নিয়ে ফাতেহা পাঠ করেন। এ সময় শহীদ জিয়া ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

প্রথমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলের আশপাশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। 

এসময় আরও উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ, সালাহউদ্দিন আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, মো. ইসমাইল জবিউল্লাহ প্রমুখ। এছাড়াও ছিলেন বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সূচি অনুযায়ী, আজ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বিশেষ পোস্টার প্রকাশের পাশাপাশি দেশজুড়ে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মৎস্য অবমুক্তকরণে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে থাকবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ ছাড়া সারা দেশে জেলা, মহানগর ও সকল ইউনিটে সুবিধাজনক সময়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz