মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া • অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব • আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী • যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের • বিন্দুমাত্র ঝুঁকি দেখলেও শেখ হাসিনা ফিরবেন না : আমজনতার তারেক • দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি • গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের • পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫ • এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং • ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই : ফয়জুল করীম

বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই : ফয়জুল করীম

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। আদর্শের পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায়? বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই, ক্লিয়ার কাট কথা। কোনো আমেরিকার রক্তচক্ষু, কোনো ভারতের রক্তচক্ষু বাংলাদেশে থাকবে না।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরে ফয়জুল করীম বলেন, যে ব্যক্তি দুর্নীতিবাজ সে কি দুর্নীতি বন্ধ করতে পারে? এখন বলেন তো বাংলাদেশে দুর্নীতির সংখ্যা কী পরিমাণ? শোনেন, আপনারা বোঝেন আর না বোঝেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। এটা হবে না। সম্ভব না। দেখেন আমি সহজ কথায় বোঝাই। একজনের নাম ‘এ’। একজনের নাম ‘বি’। একজনের নাম ‘সি’। তিনজনই চোর। ক্ষমতায় আসে ‘এ,  সে কী করবে? হঠাও  ‘এ’। আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, হরতাল ও অবরোধ জীবন রক্ত সবকিছু দিয়ে হঠাও ‘এ’ বসাও ‘বি’, সে কী করবে?। আবারও আন্দোলন,  আবারও সংগ্রাম। কারণটা কী? ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। আদর্শের পরিবর্তন হয়নি।

সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশের শাসন পরিবর্তন করেছি। আমরা পাকিস্তানকে পরিবর্তন করেছি। বিগত ২৪শের শাসন পরিবর্তন করেছি। এরপর আবার আমরা নতুন শাসন বসিয়েছি। কয়েক মাস হয়ে গেল, কিন্তু আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি। চুরি বন্ধ করতে পারিনি। শাসক বারবার পরিবর্তন হয়, কিন্তু আমাদের দুর্নীতি পরিবর্তন করতে পারিনি।

ফয়জুল করীম বলেন, আমাদের মূল নেতারা হলো দুর্নীতিগ্রস্ত। দলের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা দল কেন করি? দল করি দুর্নীতির জন্য, এ দেশে চাঁদাবাজি আমি করব। এই এলাকার চাঁদা আমি তুলব। এই ঘাট আমি দখল করব। তাই যদি উদ্দেশ্যে হয়, তাহলে দেশে শান্তি আসবে কীভাবে? হ্যাঁ কিছু সংখ্যক লোক আঙুল ফুলে কলাগাছ হবে, কিন্তু অধিকাংশ লোকের পরিবর্তন হওয়া সম্ভব না।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে পরিবর্তন করা সম্ভব মানুষ ভাবছিল কোনো দিন। পারবে না, হঠাৎ হয়ে গেছে। জনগণ যদি কালে মনে করে ইসলামী ঐক্যমত কায়েম করবে। তাহলে কালকেও হতে পারে। এটা অসম্ভব কিছুই না। মানুষের মন বদলের সময় লাগে এক সেকেন্ড।

সম্মেলন শেষে খোকসার উপজেলা শাখার নতুন কমিটির ঘোষণা করেন ফয়জুল করীম। এতে আলহাজ আনোয়ার খানকে সভাপতি ও মাওলানা নজরুল ইসলামকে সেক্রেটারি করা হয়।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz