মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বিন্দুমাত্র ঝুঁকি দেখলেও শেখ হাসিনা ফিরবেন না : আমজনতার তারেক • দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি • গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের • পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫ • এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং • ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’ • বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী • চমক দিয়ে একাদশ ঘোষণা বাংলাদেশের • বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ : রাষ্ট্রদূত • এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ফুলবাড়িয়ায় জামায়াতের আমিরসহ ৩ নেতা কারাগারে

​ফুলবাড়িয়ায় জামায়াতের আমিরসহ ৩ নেতা কারাগারে

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা ফেলা সংক্রান্ত বিরোধ ও হামলার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সাধারণ সম্পাদক ও কর্মপরিষদ সদস্যসহ তিন শীর্ষ নেতার নামে মামলা করা হয়। পরবর্তীতে উক্ত দায়েরকৃত মামলায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ৯ আগস্ট (রবিবার) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার নির্ধারিত ধার্য তারিখে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন নেতা হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক এবং দলটির কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।

জামায়াত নেতাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা জজ আদালতের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে এ মামলা করেন। এজাহারে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।

মুরগির বিষ্ঠা ফেলা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় স্থানীয় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে মামলার নির্ধারিত শুনানির দিনে আদালতে উপস্থিত না হওয়ায় আসামি তালিকাভুক্ত আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz