শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’ • ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক • তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে • ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয় : জার্মান চ্যান্সেলর • সৌদির আগুনে প্রাণ হারানো ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে, স্বজনদের অপেক্ষা • তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন • পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন • সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী • জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব • এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান নাহিদ ইসলামের

​জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান নাহিদ ইসলামের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তিনি জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত জাদুঘর হিসেবে স্বীকৃতি দিয়ে আইন করার দাবি জানান। ৮ আগস্ট (শনিবার) সকালে এনসিপির প্রতিনিধিদের সাথে নিয়ে জুলাই জাদুঘর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামো দেওয়া দরকার। এখানে অন্তত ২০০ জনবল প্রয়োজন। কিন্তু ১২-১৫ জন স্বেচ্ছাসেবক নিয়ে এটি পরিচালিত হচ্ছে। ফলে জাদুঘরটি ঝুঁকিতে রয়েছে। ১৬ বছর ধরে ফ্যাসিজমের নির্মমতা ও ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। শুধু দেশীয় ফ্যাসিবাদ নয়, হাসিনা আমলে বৈদেশিক শক্তিগুলোও ফ্যাসিজম তৈরিতে যে প্রভাব রেখেছে সে চিত্রও থাকা দরকার এখানে। 

তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময়েই এই জাদুঘর খোলার উপযোগী ছিল। এরপরও বিএনপি সরকার জাদুঘরটি খুলতে ৫ মাস সময় নিয়েছে। এখানে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করছি। জাদুঘরে সীমান্ত হত্যা ও ফেলানির কিছু স্মৃতিচিহ্ন ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির ১৬ বছর ধরে নির্যাতনের স্মৃতিচিহ্ন এখানে বাড়ানো হয়েছে। ফলে দলীয় বক্তব্য রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে দলীয় কোনো কিছু জাতে হাইলাইট না হয়, জাতীয় বিষয়গুলোই যেন থাকে সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ঢাকার বাইরের স্কুল-কলেজগুলোর কোন নিদর্শন এখানে রাখা হয়নি। এই জাদুঘরকে যাতে আরও শৈল্পিকভাবে উপস্থাপন করা যায় সেই দিকে সরকারকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz