মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ভোটাররা কী দেখে সিদ্ধান্ত নেবেন • আমেরিকায় পায়ে পায়ে আইন: স্বপ্নের দেশে মানুষের অদৃশ্য লড়াই • শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্পবিরোধিতায় জোর লেটিশিয়া জেমসের • ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির • বিনা বিচারে কাউকে আটকে রাখা ঠিক নয় • ফ্লোরিডায় আছড়ে পড়ল জেট বিমান, নিহত ৯ • মিশিগানে ভোটের আগে ডেমোক্র্যাট নেতার দলবদল, পাল্টে যাচ্ছে হিসাব-নিকাশ • কাল মধ্যবর্তী নির্বাচন, কী অপেক্ষা করছে ট্রাম্পের ভাগ্যে? • মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
​সারজিস আলম

জুলাইয়ের লড়াই এখনও চলছে, এটি শেষ হয়নি

জুলাইয়ের লড়াই এখনও চলছে, এটি শেষ হয়নি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জুলাইয়ের লড়াই এখনও চলছে, এটি শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ১১ জুলাই (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, জুলাই আন্দোলন শেষ হলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার মতো ঘটনা ঘটতো না। এমনকি গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে ফেরার কথা বলার সাহসও দেখাতে পারতেন না।

তিনি আরও বলেন, যেই রাজনৈতিক দল অন্য আরেকটি দেশের আশ্রয়ে আছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, আবার গনহত্যার ঘটনা ঘটিয়েছে, তারা এদেশে রাজনীতি করতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত সকলকে নিতে হবে। 

রাজনৈতিক নেতাদের আশ্রয়ে মাদক ব্যবসায়ীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সারজিস। বলেন, যারা দিনের বেলায় মাদকের বিরুদ্ধে কথা তোলেন, কিন্তু রাতের আঁধারে এর ভাগ নেন, তারা নেতা হতে পারেন না।

তিনি আরও বলেন, যেই দলের কাছে বালুর টাকার গুরুত্ব একটি প্রজন্মের ভবিষ্যতের চেয়ে বেশি হয়, তাহলে সেই দলের সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়।

বস্তা পচা সিস্টেম ঠিক না হলে দেশের কোনো উন্নতি হবে না উল্লেখ করে সারজিস বলেন, আমরা যদি ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে পারি, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশের উন্নতি সম্ভব।

এর আগে, বিকেল ৪টায় গোদাগাড়ীর ডাইংপাড়া মোড় থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়। পরে পদযাত্রাটি সমাবেশস্থলে এসে শেষ হয়।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz