বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

লক্ষ্য থাকলে হারে না মানুষ

লক্ষ্য থাকলে হারে না মানুষ

বিজ্ঞাপন
নানা মানুষের থাকে নানা মত বাধা আসে কাজে নামলে,
জয়ী হয় তারা, যারা সবকিছু নিতে পারে ঠিক সামলে।
চারদিক থেকে আসবে বিপদ আসে মৌমাছি গন্ধে,
এগোতে গেলেই আসবে ফ্যাসাদ জড়াবে তোমারে দ্বন্দ্বে।

বাধার প্রাচীর না ডিঙিয়ে কেউ পারেনি স্বপ্ন ধরতে,
সফলতা আসে তার কাছে শুধু যে পারে সাহসে লড়তে।
লক্ষ্যের পথে অবিচল থেকে মেতে থাকো নিজ কর্মে,
এটাই তোমাকে পথও দেখাবে অনুভূতি দেবে মর্মে।

জয়ী মানুষের লেখা থাকে নাম তারে রাখে সবে সামনে,
ইতিহাসে তার হয়ে যায় স্থান গৌরবে তার নাম নে।
সফলতা তুমি চাইলে জীবনে মনে রাখো প্ল্যান স্থৈর্য,
অস্থির হলে ভেসে যায় সব হারিয়েও ফেলে ধৈর্য।

কাঁটা হেরি তাই কমল তুলিতে হয়ো না কখনো কান্ত,
সবুরে মেওয়া ফলবে কিন্তু মনটাকে করো শান্ত।
ধ্বংস থেকেও ফুঁড়ে ওঠে ঠিক সত্যিকারের সৃষ্টি,
সাহস রাখলে হয়ে যায় সব নামেও আলোর বৃষ্টি।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz