বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​দয়াল আল্লাহ

​দয়াল আল্লাহ

বিজ্ঞাপন
তুমি, দাও সাড়া দাও দয়াল আল্লাহ
তোমার বান্দার ডাকে...
তুমি, দিয়ো না ফিরিয়ে আল্লাহ তোমার
রহমতের দ্বার থেকে।
নইলে, তোমার দ্বারেই মরব আমি আজ
এভাবেই, মাথা ঠুকে ঠুকে ॥

তুমি আজ, না শুনিলে বান্দার এ ডাক
যাক না তবে প্রাণ চলে যাক ॥
প্রভু, তোমার, তরফ থেকেই আসুক না হয়
আজ, আমার মৃত্যুর ডাক ॥
তোমার, দয়া ছাড়া কি লাভ বলো প্রভু
এই না ভবে বেঁচে থেকে?

তুমি ছাড়া কেউ নেই প্রভু এই জগতে
যে, ডাকব আমি তার,
তোমার, রহমত থেকে করো না নিরাশ প্রভু
আজ, তোমার এ বান্দার ॥
প্রভু, তোমার কাছে নিয়ো না তুলে যেন
আমার, গোনাহ জমা রেখে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz