বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​সময়ের ডাকপিয়ন

​সময়ের ডাকপিয়ন

বিজ্ঞাপন
সময় অভিনয় করে না বিনয়ী কিছু দিতে পেরে,
ভয় দোসর হলে নদীর সঙ্গে তিক্ততা বাড়ে,
বর্ষা, গ্রীষ্ম, শীত ও হেমন্তে নদী আপন বৈশিষ্ট্যে বহমান
কার অবসানে কার শুরু, পথের মধ্যে কে পড়ে রইল
সময় তার কর্ণপাত না করেই সামনে চলে।

ঝগড়া, স্নায়ুযুদ্ধের মহড়া ইত্যাদি ইত্যাদির কারণে
পরিমণ্ডলে দূষিত সংক্রামক ব্যাধি বাতাসে সংক্রমিত
অব‍্যাহত চলমান প্রবাহে মিলেমিশে একাকার
তবুও মানুষের জীবন নানা সংকটে পরিবর্তন খোঁজে।

বসন্তে প্রকৃতি মোহনীয় সৌন্দর্যে অবগাহন করে
হেমন্তে বিদায়ী বর্ণিল ছটায় বৃক্ষচ্যুত হয়,
সুবিধাবাদীর নির্বিকার দৃষ্টি নির্লজ্জের মতো
সুষমার নির্যাস নিয়ে স্বগৃহে দিনরাত্রির সফল আয়োজন।
সুসময় কার আঙিনার প্রবেশদ্বারে কখন কড়া নাড়ে
প্রতীক্ষায় অপেক্ষারত দেশপ্রেমিকের অজান্তেই
সময়ের ডাকপিয়ন বিজয় দিবসের বার্তা জানায়।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz