ও ভাই কপালে নাই আমার বিদেশের কামাই। আমেরিকা আসিয়াও গ্রিনকার্ড নাই। বাপের ভিটা বাসাবাড়ি করিয়া সব শেষ অবশেষে ভিসা নিয়া আসিলাম বিদেশ ভিসার মেয়াদ ফুরিয়ে গেল বৈধতা ছাড়াই। ও ভাই কপালে নাই আমার বিদেশের কামাই। আইসের অভিযান চলছে সারা দেশে কেমনে কাজে যাই রোজগারে আশে ধরা খেলে যাব জেলে যদিও দোষ নাই। ও ভাই কপালে নাই আমার বিদেশের কামাই। কপালে কী লিখা, যদি যাইত দেখা করিতাম না বিক্রি ভাইরে বাপের ভিটা দুই কূল হারাইয়া আমার নিরাশাতে ঠাঁই। ও ভাই কপালে নাই আমার বিদেশের কামাই।