​কপালে নাই

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ , অনলাইন ভার্সন
ও ভাই কপালে নাই আমার বিদেশের কামাই।
আমেরিকা আসিয়াও গ্রিনকার্ড নাই।

বাপের ভিটা বাসাবাড়ি করিয়া সব শেষ
অবশেষে ভিসা নিয়া আসিলাম বিদেশ
ভিসার মেয়াদ ফুরিয়ে গেল বৈধতা ছাড়াই।
ও ভাই কপালে নাই আমার বিদেশের কামাই।

আইসের অভিযান চলছে সারা দেশে
কেমনে কাজে যাই রোজগারে আশে
ধরা খেলে যাব জেলে যদিও দোষ নাই।
ও ভাই কপালে নাই আমার বিদেশের কামাই।

কপালে কী লিখা, যদি যাইত দেখা
করিতাম না বিক্রি ভাইরে বাপের ভিটা
দুই কূল হারাইয়া আমার নিরাশাতে ঠাঁই।
ও ভাই কপালে নাই আমার বিদেশের কামাই।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]