ওগো পথচারী কোথা যাও তুমি?
একটু দাঁড়িয়ে শুনবে আমার কথা?
এ পদ্ম-গড়াই নদী মোহনায় ঘনিষ্ঠ ত্রস্ততায়
কী ভাবছ? কেনই-বা এত ক্লান্তি তোমার?
দাঁড়াও, একটু পিছন ফিরে তাকাও-
এই তপ্ত দুপুরে চরম নির্জনতায় তাড়া কিসের?
জিরিয়ে নাও, বসো, শুনে যাও কথা।
যে রবি অস্তমিত হয়েছে ২২ শে শ্রাবণ
চলো সকলে মিলে তারে দেখে আসি।
অন্তরের শ্রদ্ধা নিবেদন করি প্রাণ খুলে।
ওহ! তায় বুঝি শিলাইদহের কুঠিবাড়ি যাচ্ছ?
তাঁকে স্মরণ করার লাগি বিদগ্ধ মনে
হৃদয়ে উচ্চারিত হচ্ছে অবিস্মরণীয় অনুভূতি
আজ এ তিষ্ঠ তিথিতে কামনা করি বারংবার-
কবির চিত্তগাঁথা ব্যক্ত হোক জীবনে
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ চেয়েছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান।
কবির মতো মোদের জীবনেও হয়ে যাক
মৃত্যুর প্রতি সহজাত এক কৌতূহল।
জীবন হোক অজানার আকাক্সক্ষায় উৎসুক
মৃত্যু প্রেমের উচ্ছ্বাস, যন্ত্রণা তা কখনো কৃত্রিম নয়।
এসেছে ২২ শ্রাবণ, পেরিয়েছে সকল দীনতা চলো চলো আর দেরি নয়-চলো ছুটে যাই,
অস্তমিত রবির পানে আজ চাওয়া শুধু সহজাত ঔদার্যবোধে জীবনশৈলী সঞ্চারিত হোক প্রতিটি প্রাণে।