বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নীরবতার রং

​নীরবতার রং

বিজ্ঞাপন
নীরবতার রং কালচে কিংবা নীলাভ নয়
নীরবতার রং ভীষণ শুভ্র সাদা হয়।
নীরবতার রং লাবণ্যময়ী মায়ায় ভরা
নীরবতার রং জুড়ে নেই রৌদ্র খরা।
নীরবতার রং জুড়ে হাসির আলপনা
নীরবতার রং লুকিয়ে থাকা আনমনা।
নীরবতার রং টুকরো টুকরো সুখের স্মৃতি
নীরবতার রং বিরহে গাওয়া কাব্যগীতি।
নীরবতার রং একাকী সুখের রংতুলি
নীরবতার রং কল্পনায় আঁকে বুলবুলি।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz