বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান • রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার ট্রাম্পের

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​‘তোমার শহরের কোথাও’

​‘তোমার শহরের কোথাও’

বিজ্ঞাপন
তোমার শহরে রাত নামে ঝা-চকচকে
আলোকিত নেশার নকশায়
আমার এখানে এখন নীরব নিস্তব্ধতায়
নিথর শবদেহের হিমায়িত স্পর্শের
বর্ণহীন দাঁড়ি, কমা, সেমিকোলনের বৃত্তে।

এখন তোমার শহরে কৃষ্ণচূড়ার লালে
লেলিহান শিখায় উত্তপ্ত লু হাওয়ার
আগুন ভালোবাসাবাসির মাদকতা,
অথচ আমার শহরে মর্গের বরফাচ্ছাদিত
ধূপধোনোর আতর লোবানের বোবা কান্না।

যে শহরের খোলা হাওয়ায় ওড়াও তুমি
রংবেরঙে উৎসবের আয়োজন,
প্রেমিকার কুন্তলে গুঁজে দাও
সাদা প্রজাপতির ডানায় স্বপ্নের কথা।

সেই সে শহরে নিষিদ্ধ হয়েছি আমি
চার যুগের অন্ধকারে নিমজ্জিত বেদনায়।
অন্ধবিশ্বাসের ধুলোকণায় লুটোপুটি হয়
বিবাগী মনের খণ্ডিত প্রমিত কাহিনি।

তোমার শহরে চৈতী বসন্ত, শ্রাবণের ধারা,
শরতের নীলাকাশ, কাশের অগ্রহায়ণ,
উড়ে যায় চঞ্চলতায় রঙিন প্রজাপতি,
ফুলের সুবাস ছড়িয়ে যায়
নিঃশ্বাসের গভীরতায় পরম বিশ্বস্ততায়।

আমার এপ্রান্তে উত্তরীয় আকাশে
উড়ে যায় কালিদাসের ব্যথিত
হৃদয়ের শত বরষের ফসিল,
বেদনার মোড়কে জড়িয়ে থাকা
হাজার শব্দের লিপিকা হারায়
মেঘের আড়ালে দূর পাহাড়ের গায়।

আমি আর একবিন্দুতে হই না একত্রীভূত
করি না আর ভালোবাসার কীর্তন,
পোড়া মনের দুর্গন্ধ চিতায় তোলা
সতীদাহের নিভু ছাইয়ের ধোঁয়ায়
আবৃত করে আমায় কাফনের মতোই।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz