মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​রক্তাক্ত জুলাই বিপ্লব

​রক্তাক্ত জুলাই বিপ্লব

বিজ্ঞাপন
তুমি আসবে বলে আবু সাঈদ হাসিমুখে তাজা বুলেটগুলো হৃদয়ের মণিকোঠায় জায়গা করে দিল।
তুমি আসবে বলে হাজার মানুষ তাজা রক্তের গালিচা বিছায়ে তোমাকে স্বাগত জানাল।
তুমি আসবে বলে নাফিস জীবন্ত চিতায় শুয়ে থাকল।
তুমি আসবে বলে এই সুতপা মাথার সিঁদুর মুছে ফেলল।
তুমি আসবে বলে ছেলে ফিরে আসবে না জেনেও আজাদের মা তাকে মিছিলে পাঠাল।

তুমি আসবে বলে রোকেয়া হলের মেয়েরা লোহার দরজা ভেঙে তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করতে বের হলো রাতদুপুরে।
তুমি আসবে বলে বন্ধুর হাতটা আলগা হয়েছে বুলেটে, তবু আরেক বুলেটের জন্য অপেক্ষা করেছে সাগর এক ফুট দূরে।
তুমি আসবে বলেই ফ্যাসিস্ট চ্যালেঞ্জ ছুড়েছিল,
এই বিপ্লবের টুঁটি চেপে ধরার জন্য তার লাখো বুলেট আছে।
হা হা তোমার বুলেট আমাদের বুকের কাছে আউট নাম্বারেড হয়ে গেছে।

তুমি যেদিন আসবে সেদিন আকাশে হাজার বাতি জ্বলবে, পৃথিবীটা সকালের ঝলমলে আলোয় ভরে উঠবে।
সেদিন লাল সবুজ রঙের শাড়ি পরে আসবে তুমি আর তা দেখে দুঃখ কষ্টটা ওই দূর আকাশে মিলিয়ে যাবে।

তুমি জানতে চাইছ কার অপেক্ষায় আছি?
কে আসবে সেদিন?
কার জন্য দিন গুনছি?
মুক্তির দিন গুনছি।
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz