মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​অভ্যাসের রক্তস্নান

​অভ্যাসের রক্তস্নান

বিজ্ঞাপন
গোসলের ঝরনার জলে কখনো বেসিনের কলে
কান্নার শব্দটা মিশে যায়, ধুয়ে যায় নোনাপানি,
বালিশের শিমুল তুলায় লেগে থাকে কষ্টের ছাপ
অভিমানী দরবারে বারংবার অভিযুক্ত হয় ভাগ্য।

এখন আর জল ঝরে না, বেরিয়ে আসে স্ফুলিঙ্গ
পুড়ে যায় সামাজিক সম্পর্কের ক্ষুদ্র রেণুগুলো,
অভ্যাসের রক্তস্নানে কণিকা জাগ্রত মাঝেমধ্যে
ক্লান্ত পথিক অক্লান্ত পরিশ্রমে অন্ধকার ছুঁয়ে দেয়।

মাটি সরে গিয়ে শেকড়টা নড়বড়ে, বিপৎসংকুল!
বেঁচে থাকার সূক্ষ্ম প্রয়াসে নতুন পথে এগিয়ে চলে,
আর পাপ-পুণ্যের হিসাব কষে বিবেকের তাড়নায়
একটু সুখের প্রত্যাশায় দুঃখ ধুয়ে ফেলে ঝরনায়।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz