মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্পবিরোধিতায় জোর লেটিশিয়া জেমসের • ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির • বিনা বিচারে কাউকে আটকে রাখা ঠিক নয় • ফ্লোরিডায় আছড়ে পড়ল জেট বিমান, নিহত ৯ • মিশিগানে ভোটের আগে ডেমোক্র্যাট নেতার দলবদল, পাল্টে যাচ্ছে হিসাব-নিকাশ • কাল মধ্যবর্তী নির্বাচন, কী অপেক্ষা করছে ট্রাম্পের ভাগ্যে? • মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা • একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা • যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​দিনগুলো বেঁচে থাকে

​দিনগুলো বেঁচে থাকে

বিজ্ঞাপন
দিনগুলো ছিল বর্ষায়
জীবন বলীর অধ্যায়
পড়ুয়া-ব্যাপারী-পরিবার এক কাতার,
পরিবর্তন বাসনার
চেতনা গেল, বিপ্লব-গণঅভ্যুত্থান অঙ্গহীন সংজ্ঞাহীন হয়ে
পারল কি ভাঙতে পরাধীনতার জিঙ্গিল?
প্রথম কবে মরেছিল বাংলা?
বঙ্গভঙ্গে কোয়ান্টাম আধানে?
ক্রিয়া-প্রতিক্রিয়ার অসম প্রতিরোধে
জন্মগত অতীত তলানি প্রকৃতি রোমন্থনে পলির চর জাগে
ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্রতিরোধে আবার বেঁচে ওঠা ॥
অসভ্য বুলেটের বল রক্ত আর মানবতার
ইলেকট্রো-ম্যাগনেটিক আকর্ষণ-বিকর্ষণ দ্রোহের অবাধ বিচরণ
আকাশের কান্নায় ভেসে যায়
বিশুদ্ধ আত্মা বেঁচে রয় চিরকাল ॥
সুবিধাবাদীর রোষানলে ভারসাম্যহীন ধনাত্মক ঋণাত্মক চার্জের চূড়ান্ত ফলাফল
মান, সম্মান, শক্তি নাকি বন্ধন?
অমীমাংসিত তেজস্ক্রিয় বিকিরণে জাতীয় কোষে মিউটেশন উচ্ছ্বসিত না কলঙ্কিত
রহস্যঘেরা প্রজন্মে লিথাল জিন নয় যুগান্তকারী উদ্ভাস।
প্রতিবেশীর ক্যাটালিস্ট রিঅ্যাক্টর
হিট স্ট্রোকে ক্ষতিগ্রস্ত নিউরন মস্তিষ্কে চাণক্য অভ্যাস
সত্যের কঞ্চালে বিচিত্র পাইকারি বাজারে
নির্বাসিত না অভিবাসিত ডায়নামিক বেঁচে থাকা ॥

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz