মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী • টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ • গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না : রিজভী • দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী • ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা • পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক • ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি • জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে • হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন • শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮২

দেশে ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮২

বিজ্ঞাপন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। ২৮ অক্টোবর (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা গেছেন একজন। খুলনা বিভাগে ২১৪ জন ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। রাজশাহী বিভাগে ২১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগেও একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন ও সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২০৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর ঢাকা বিভাগে (ঢাকা শহরসহ) ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৯২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে সাতজন ও সিলেট বিভাগে তিনজন মারা গেছেন।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz