বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬০

দেশে হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬০

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০। এই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে ১১৬০ জন আক্রান্ত হয়েছে। ২৬ জুলাই (রবিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২৫ হয়েছে, অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৫ এ অপরিবর্তিত রয়েছে।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ শিশু। এতে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত  শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩।

নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১৭০ জন। এতে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন সুস্থ হয়েছেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz