বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান • রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার ট্রাম্পের

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশ আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। ২১ জুলাই (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭০২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৯৭টি শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৩০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৮। এই সময়ে ১ হাজার ২১৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ রোগী, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz