শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী • ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত • গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি • দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী • ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি • কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত • আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার • দেশে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত : জয়সওয়াল • পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব

জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলার জট যেন কিছুতেই কাটছে না বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। এই মামলায় প্রতারক সুকেশের কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগে অতীতে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাকে।

এবার সেই মামলাতেই ফের নোরাকে তলব করল দিল্লির রাউস এভিনিউ আদালত। আগামী ২ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রীকে। মামলায় তাকে সরকারি সাক্ষী হিসেবে হাজির হতে বলা হয়েছে।

সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য নোরা ফাতেহিকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন তিনি।

শুধু তা-ই নয়, অভিনেত্রীকে দামি প্রসাধনসামগ্রী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ ও বিলাসবহুল গাড়িসহ নানা উপহার দেওয়ার কথাও দাবি করেছেন এই অভিযুক্ত। এমনকি তাদের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনও একসময় প্রকাশ্যে এনেছিলেন সুকেশ।

নোরা ও সুকেশের সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে নিজের সম্পর্ক ভাঙতে নোরা তাকে উসকানি দিতেন বলেও অভিযোগ করেছিলেন সুকেশ।

তার দাবি, জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে ঈর্ষান্বিত ছিলেন নোরা। নিয়মিত ফোন করে যোগাযোগ করতেন এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য বিপুল অর্থ দাবি করতেন। তবে এসব অভিযোগ সুকেশের নিজের বক্তব্য।

চলতি বছরের আগস্টে সুকেশের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে নোরাকে ঘিরে একাধিক অভিযোগের কথা উল্লেখ করেছিলেন তিনি।

এবার সেই মামলার তৃতীয় অভিযোগপত্রে সাক্ষী হিসেবে নোরার নাম অন্তর্ভুক্ত থাকায় আগামী ২ নভেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

এদিকে একই মামলায় নাম জড়িয়ে দীর্ঘদিন ধরেই আইনি জটিলতার মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজও। একাধিকবার আদালতে হাজির হওয়ার পাশাপাশি তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাকে।

অন্যদিকে, গত আগস্টে সুকেশের সঙ্গে নাম জড়ানোর কারণে নিজের পেশাগত জীবনে কী ধরনের ক্ষতির মুখে পড়েছেন, তা নিয়ে মুখ খুলেছিলেন নোরা। অভিনেত্রীর ভাষ্য, এই মামলায় নাম জড়িয়ে যাওয়ার পর একাধিক বিজ্ঞাপন ও প্রতিষ্ঠানের কাজ হারিয়েছেন তিনি। পরপর কাজ হাতছাড়া হওয়ায় কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। প্রায় দুই বছর ধরে এই পরিস্থিতির প্রভাব ভোগ করেছেন বলেও জানান নোরা। তাই সুকেশের সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ার প্রসঙ্গ উঠলেই এখনো অস্বস্তিতে পড়েন অভিনেত্রী।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz