বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​৯ আগস্ট নাসাউ কাউন্টিতে বাংলাদেশি আমেরিকান নাইট

​৯ আগস্ট নাসাউ কাউন্টিতে বাংলাদেশি আমেরিকান নাইট

বিজ্ঞাপন
নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশি আমেরিকান নাইট ২০২৬। বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও আমেরিকান-বাংলাদেশি সম্প্রীতির বন্ধনকে তুলে ধরতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে  বাংলাদেশি হ্যারিটেজ অব নাসাউ কাউন্টি।
আগামী ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি আয়োজন করা হবে হ্যারি চ্যাপেন লেকসাইড থিয়েটার, আইজেনহাওয়ার পার্ক, ইস্ট মিডও, নিউইয়র্কে। 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে সবার জন্য উন্মুক্ত একটি বড় সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় শিল্পী রেশমী মির্জা। এছাড়া অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন রিমঝিম। সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে শিল্পাঙ্গন, লিমস বাংলা স্কুল এবং প্রিয়া ডান্স একাডেমি।
অনুষ্ঠানে বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক, গহনা ও বিভিন্ন পণ্যের স্টল থাকবে। পাশাপাশি খাবারের আয়োজন করবে ঢাকা রেস্টুরেন্ট। 
আয়োজকরা জানিয়েছেন, দর্শনার্থীদের জন্য রয়েছে ফ্রি অ্যাডমিশন এবং ফ্রি পার্কিং (ফিল্ড ৬/৬এ)। খারাপ আবহাওয়ার কারণে অনুষ্ঠান বাতিল হলে নির্ধারিত থাকবে নো রেইন ডেট।
বাংলাদেশি আমেরিকানদের নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরো শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
নাসাউ কাউন্টির এই সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 
আয়োজকরা আশা করছেন, বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান এই উৎসবে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করে তুলবেন।
উদযাপন কমিটির সদস্য মিজান রহমান এক বার্তায় বলেন, নিউইয়র্ক ও আশপাশের অঙ্গরাজ্যে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আশা, বাংলাদেশ নাইট ২০২৬ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন ও জাতীয় ঐতিহ্যকে আরো সুদৃঢ় করবে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz